আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুলাই, ২০২৬ ইং, ২৬শে মুহাররম, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ ইকবাল হোসেন: আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি ও কর্মীদের দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ১৫ই আগস্ট শুক্রবার, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়া এবং প্রবল বৃষ্টির মধ্যেও প্রায় তিন শতাধিক কর্মী ও নেতৃবৃন্দ এতে অংশ নেন।
কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে এই সম্মেলন আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান। কুতুবা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল কারীমের সভাপতিত্বে, সম্মেলনে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শফিউল্লাহ দারসুল কুরআন পেশ করেন, যা উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করে। সম্মেলনে নির্বাচনী প্রস্তুতি, দলের কার্যক্রম এবং কর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, এই সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক ঐক্য ও নির্বাচনী প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে।

ফেসবুকে লাইক দিন