শিক্ষকের তরে—

শিক্ষকের তরে—
//মো: আশরাফুল আলম //
নহে চুল টান আর চিমটি কাটা, গালে দেওয়া টান,
শিক্ষা দেবে আদর করে, জুড়িয়ে দিতে প্রাণ।
মন্ত্রণালয়ের নিয়ম এটাই, স্পষ্ট নির্দেশনা,
শারীরিক বা মানসিক, কোনো শাস্তি চলবে না।
খায়ের হাট মাধ্যমি বিদ্যালয়র, সেই স্মৃতির আঙিনায়,
চুন্নু স্যারের কথা, আজও মনে দোলা দেয়।
মিটিং শেষে বলতেন তিনি, শিক্ষকদের ডেকে,
সবাই তো আর হবে না, ডাক্তার- ইঞ্জিনিয়ার এ দেশে।
হাজারে হয়তো পাঁচ-দশটা, সফল মানুষ হবে,
দশ-পনেরোটা খারাপ মানুষ, সমাজে জন্ম নেবে।
তবুও তোমার চেষ্টা থাকুক, সবার ভালো করার,
আচরণে বদল এনে, জীবন গড়ে তোলার।
খারাপ যারা, তারাও যেন শিক্ষক দেখে মনে,
শ্রদ্ধা নিয়ে মাথা নোয়ায়, ভীষণ সং গোপনে।
জোর করে কেন কাটবে চুল, কেন করবে শাসন?
ভালোবাসায় জয় করো আজ, ছাত্র-ছাত্রীর মন।
এমন অনুভূতির বীজ বুনে দাও তাদের মনে,
নিজের চুল সে কাটবে নিজে, সঠিক নিয়মে।
স্যারের সেই মহান বাণী, আজও মনে রাখি,
সেই আদর্শে সাজিয়ে চলি, আমার জীবনখানি।
