আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুলাই, ২০২৬ ইং, ২৪শে মুহাররম, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

সব শিক্ষা প্রতিষ্ঠানে আইপি সিসিটিভি ও সেন্ট্রাল অনলাইন মনিটরিং চালুর নির্দেশ

সব শিক্ষা প্রতিষ্ঠানে আইপি সিসিটিভি ও সেন্ট্রাল অনলাইন মনিটরিং চালুর নির্দেশ

//​মো: আশরাফুল আলম//
​দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনা, উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে ‘আইপি ভিত্তিক (IP-Based) সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম’ চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
​আজ ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ (১০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ নাজমুল হক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বিষয়টি ‘অতীব জরুরি’ বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মাউশির আওতাধীন দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আগামী ১৩ জুলাই ২০২৬, সোমবার, বিকাল ৪টার মধ্যে একটি নির্দিষ্ট গুগল ফর্মের (https://forms.gle/2jEaP9MDfmj8VD7y7) মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।​মাউশি কর্তৃপক্ষ কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদানে ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।​এই সিদ্ধান্ত বাস্তবায়নে আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিজ নিজ আওতাধীন প্রতিষ্ঠানের তথ্য প্রদানের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন