if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } “পে- স্কেলের বৈঠক “ — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, ২৫শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ
;

“পে- স্কেলের বৈঠক “

“পে- স্কেলের বৈঠক ”
//মো: আশরাফুল আলম //
​আজকে বৈঠক, কালকে বৈঠক,
পরশু আবার বসবে,
নতুন পে স্কেলের হিসেবনিকেশ
বলুন তো কে কষবে?
​অবশেষে বৈঠক, পরবর্তী বৈঠক,
চলছে কেবলই আলোচনা,
আশার বাণী শোনায় তারা,
আদৌ কি তা হবে জানা?
​সর্বোপরি বৈঠক, সর্বশেষ বৈঠক,
পরিশেষে শুধু মিটিং,
দিন কেটে যায়, মাস কেটে যায়,
চলছে কেবলই ওয়েটিং!
​টালবাহানার নেইকো শেষ,
ফাইল শুধু ঘোরে,
চাকরিজীবীর পকেট ফাঁকা
মরছে তারা পুড়ে।
​বৈঠক শেষে আসবে কবে
আসল সুসংবাদ?
নাকি শুধুই টেবিল টক
এভাবে কাটবে কত দিন আর রাত?

ফেসবুকে লাইক দিন

;