আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুলাই, ২০২৬ ইং, ২৫শে মুহাররম, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

মনপুরায় ইসলামী আন্দোলনের তত্ত্বাবধানে চলা রাস্তার কাজ পরিদর্শনে উপজেলা সভাপতি।

মুহাম্মদ রিয়াজ, মনপুরা উপজেলা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতৃবৃন্দের তত্ত্বাবধানে চলমান একটি সরকারি রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ এনায়েত উল্লাহ নুর নবী।
অদ্য ২৩/০৪/২০২৫ইং তারিখ সকালে তিনি সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শনে যান এবং রাস্তার কাজের মান, অগ্রগতি ও সার্বিক অবস্থা ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং কাজের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মুফতী এনায়েত উল্লাহ নুর নবী বলেন, “জনগণের টাকায় এই উন্নয়ন হচ্ছে, তাই কাজের মান নিয়ে কোনো আপোষ চলবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি জনসেবামূলক সংগঠনও। উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের এই তদারকি।”
তিনি আরও বলেন, স্থানীয় নেতাকর্মীরা প্রতিনিয়ত কাজের তত্ত্বাবধান করছেন, যাতে সময়মতো কাজ সম্পন্ন হয় এবং এলাকার মানুষ সঠিক ভাবে এর সুফল পায়।
এলাকার মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার এই কাজে খুবই আনন্দিত। তাঁরা বলেন বিগত দিনে আমরা অনেক দলেরই কাজ দেখেছি কিন্তু ইসলামী আন্দোলনের মত এত সুন্দর ও যথাযথ কাজ দেখিনি। ইসলামী আন্দোলন সুন্দর ভাবে যথাযথ কাজ করতেছেন। আলহামদুলিল্লাহ তাই আমরা এলাকাবাসী খুশি এবং সামনের দিনে এলাকার উন্নয়নমূলক কাজ যেন ইসলামী আন্দোলন এর মাধ্যমে করানো হয় সেই আশা তাঁরা করেন। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হাজী মুহাম্মদ আবু সাঈদ সহ, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন অবহেলিত থাকা এই সড়কটির উন্নয়নের ফলে ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন