আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৬ ইং, ২৫শে রজব, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলায় ৮৫ (পঁচাশি) পিস ইয়াবা সহ আটক ০২

 

অনলাইন ডেস্ক :

অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার তত্ত্বাবধানে বোরহানউদ্দিন থানাধীন কুতবা ইউনিয়ন হইতে ৮৫ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি কে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।

অদ্য ১৯-০৬-২০২২ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় এসআই (নিঃ)/মানিক লাল হালদার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া বোরহানউদ্দিন থানাধীন কুতবা ইউনিয়নের লক্ষীপুর ০১নং ওয়ার্ডস্থ জনৈক রফিক হাজী এর বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ মামুন (২২), ০২। মোঃ বাহার (২০), উভয় সাং-লক্ষীপুর, ০১নং ওয়ার্ড, কুতবা ইউনিয়ন, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাদ্বয়কে ৮৫ (পঁচাশি) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন