আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১লা রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাদনাম অর্ণব (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সাদনাম অর্ণব পিতার নাম মো. আসাদুজ্জামান এবং সে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সোমবার (১৫ নভেম্বর) সকালে ভোলা পৌর ৭ নম্বর ওয়ার্ডের মোনালিসা গলির নিহতের খালার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মা আয়েশা জেরিন জানান, তিনি দীর্ঘ দিন ধরে ছেলেকে নিয়ে তার বোনের বাড়িতে থাকেন। রবিবার (১৪ নভেম্বর) রাতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা দেখে তিনি ঘুমিয়ে পড়েন। পরে ভোর রাতের দিকে তিনি বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেন। ওই সময় রান্না ঘরের দরজা বন্ধ দেখেন। পরে স্থানীয়দের সহযোগীতায় জানালা ভেঙ্গে দেখেন তার ছেলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এরপর তিনি পুলিশের খবর দেন। তিনি আরও জানান, তার এবং তার স্বামীর সম্পর্কের বিষয় নিয়ে ছেলে বেশ কয়েক মাস ধরে হতাশাগ্রস্ত ছিল। মাঝে মাঝে ছেলে বলতো সে আত্মহত্যা করবে। হয়তো এর কারণে সে আত্মহত্যা করেছে। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয় তদন্ত চলছে।

ফেসবুকে লাইক দিন