আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুলাই, ২০২৬ ইং, ২৮শে মুহাররম, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনের পুকুরে ডুবে যুবক নিহত

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে মোঃ হাসান (১৯) নামে যুবক নিহত হয়েছে ৷
সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে সাচড়া ইউনিয়নের চরগঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে ৷ সে ওই এলাকার মোঃ মজিবল মোসলমানের বড় ছেলে ৷
নিহতরে পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সে মৃগী রোগে ভুগছিল ৷ ঘটনার দিন সকাল বেলা নিজেদের পুকুর পাড়ে সুপারি গাছ লাগাতে যায় এর অনেক্ষণ পর তাকে না দেখে পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে ৷ এক পর্যায়ে পুকুর পাড়ে তার ব্যবহৃত গামছা পড়ে থাকতে এবং পুকুরে তাকে ভাসতে দেখা যায় ৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ৷ তার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে ৷ সাচড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মোল্লা উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৷

ফেসবুকে লাইক দিন