আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৬ ইং, ২৭শে জিলক্বদ, ১৪৪৭ হিজরী

আত্মসম্মান- মো: আশরাফুল আলম

আত্মসম্মান
মো:আশরাফুল আলম
আত্মসম্মান বিলাসিতা নয়, নয় কোনো অহংকার,
এটিই তো মানুষের অন্তরের আসল অলংকার।
যে জন হারায় নিজের মর্যাদা আপন মনের কাছে,
প্রতিদিন তিলে তিলে সে তো মৃত হয়ে বাঁচে।
​সবাইকে খুশি করে চলা নয় জীবনের ধর্ম,
নিজেকে হারিয়ে ফেলা কি আর মহান কোনো কর্ম?
বুকের ভেতর শিরদাঁড়াটা শক্ত রাখা চাই,
সবার মাঝে নিজেকে সস্তা করার মানে নাই।
​সম্মান যেখানে নেই, সেখানে নেই তো কোনো ঠাঁই,
সদর্পে তাই সেখান থেকে ফিরে আসাটাই চাই।
কিছু দরজা নিজ হাতে আজ বন্ধ করাই শ্রেয়,
যেথায় তোমার উপস্থিতি কেবলই অবজ্ঞেয়।
​নিজের দামটা বুঝতে শেখো, জেনো নিজের মান,
সবার ওপরে আগলে রেখো নিজের ‘আত্মসম্মান’।

ফেসবুকে লাইক দিন