আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুলাই, ২০২৬ ইং, ২৮শে মুহাররম, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মো. ছাইফুল ইসলাম (জিহাদ), লালমোহন (ভোলা): সারাদেশের ন্যায় দ্বীপ জেলা ভোলার লালমোহনেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধিনে খাল খনন প্রকল্পের আওতাধীন বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

জানাযায়, বাংলাদেশ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে খাল খননের স্থানে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচী ২০২৬ এর উদ্বোধন করা হয় । বুধবার (২৪ জুন) সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নদীর উপশাখা ডাকাতিয়া খালের ৩ কিলোমিটার খননসহ বৃক্ষ রোপনের জন্য দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় থেকে ১ কোটি ৩:লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় উক্ত খাল খনন ও বৃক্ষ রোপনে ২৩৮ জন শ্রমিক ৪৩ দিন ধরে কাজ করেন। উক্ত খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিফাত বিন সাদেক, এসময় তিনি প্রধান অতিথি হিসেবে খাল খননের স্থানে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বলেন, বাংলাদেশ সরকারের যে নির্বাচনী অঙ্গিকার ৫ কোটি বৃক্ষ রোপন করা হবে তার অংশ হিসেবে আমরা লালমোহনে বৃক্ষ রোপনের ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছি এবং কর্মসূচীর অংশ হিসেবে রমাগঞ্জ ইউনিয়নের ডাকাতিয়া খাল খনন শেষে খালের দুপাশে বৃক্ষ রোপনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ খাল খালটি প্রায় মৃত ছিল, খালটিকে খনন করে পুনরায় নতুন জীবন দান করা হয়েছে। এখানে শ্রমিক ভাইয়েরা নিরলস পরিশ্রম এবং তাদের প্রচেষ্টার ফলে খালটি খনন করা হয়েছে। এতে করে করে তার সুফল ভোগ করবেন এ অঞ্চলের মানুষ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব সফিউল্যাহ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ সোহেল আজীজ শাহিন পাটাওয়ারী, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমর্দার, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হানিফ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল হাসান কাঞ্চন,রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জসীম উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নয়ন, ছাত্র দল সভাপতি মোঃ সোহাগ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন