আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • সোমবার, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৬ ইং, ৫ই মুহাররম, ১৪৪৮ হিজরী

“শ্রেষ্ঠ অলঙ্কার “

“শ্রেষ্ঠ অলঙ্কার ”
//মো: আশরাফুল আলম//
​মা জানেনা জগৎ জুড়ে কার কী অবদান,
কোন কবি আজ অমর হলো, কে গাইল গান।

ইতিহাসের পাতায় পাতায় কার নাম রয়েছে লেখা,
মায়ের চোখে ফোটেনি কোনো সেই জ্ঞানের রেখা।

​সে শুধু পড়তে পারে আমার চোখের ভাষা,
কখন বুকে মেঘ জমেছে, কখন জাগে আশা।

কখনো আমার তপ্ত কপালে রাখে ব্যাকুল হাত,
কোন মায়াতে কেটে যায় তার বিনিদ্র দুর্যোগ-রাত।

​আজকে হেরি চারিপাশে মস্ত জ্ঞানীর মেলা,
কাগজে সব পাণ্ডিত্য আর অহংকারের খেলা।

হাজার হাজার বইয়ের পাতা উল্টে দেখি শেষে,
মায়ের মতন অন্তর্যামী নেইতো কোনো দেশে।

​জগৎ জোড়া বিদ্যানিধি মায়ের কাছে হার,
অনক্ষরা মা আমার শ্রেষ্ঠ অলঙ্কার ।

ফেসবুকে লাইক দিন