if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } ভোলায় জামায়াত প্রার্থীর শোডাউন: মোটর শোভাযাত্রায় জনসমুদ্র — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলায় জামায়াত প্রার্থীর শোডাউন: মোটর শোভাযাত্রায় জনসমুদ্র

ভোলা, প্রতিনিধি: ভোলা-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম শনিবার (১৫ নভেম্বর) সকালে বিশাল মোটর শোভাযাত্রা প্রদর্শন করেন। ভোলার ইলিশা থেকে শুরু হওয়া শোডাউনে শত শত মোটরসাইকেল ও গাড়ির বহরসহ বিভিন্ন ইউনিয়নের নেতা–কর্মীরা অংশ নেন। সকাল থেকেই ইলিশা জংশন এলাকায় ভোলার ১৩টি ইউনিয়ন থেকে জমায়েত হতে থাকে জামায়াতের নেতা–কর্মীরা। ইলিশা থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রা ভোলা–ইলিশা সড়ক পার হয়ে শহরের ইলিশা ফোয়ারা, নতুন বাজার, সদর রোড, কালিনাথ রায়ের বাজার, খেয়াঘাট, বাগমারা ব্রিজ ও বাংলাবাজার প্রদক্ষিণ করে। বিভিন্ন স্থানে স্থানীয় জনগণ শোভাযাত্রাকে শুভেচ্ছা জানান। পরে সরকারি স্কুল মাঠে সমাবেশের মধ্য দিয়ে শোডাউন শেষ হয়। সমাবেশে অধ্যক্ষ নজরুল ইসলাম জানান, “নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনগণকে সঙ্গে নিয়েই দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সরকার গঠন করবে জামায়াতে ইসলামী।” তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠন ও নির্যাতনের রাজনীতি চিরতরে মুছে দেওয়ার লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছেন।
স্বাধীনতার পর সরকারগুলো জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত দৃঢ় ভূমিকা রাখবে। গণভোটের প্রসঙ্গ তুলে নজরুল ইসলাম বলেন, “জাতীয় নির্বাচনের আগে জনগণের দাবির প্রতিক্রিয়ায় গণভোট দিতে সরকারকে বাধ্য করা হবে।” দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত পূর্বে দায়িত্ব পালন করেও দুর্নীতিমুক্ত ছিল। ভবিষ্যতেও ন্যায়ভিত্তিক ও ইনসাফের রাষ্ট্র উপহার দিতে তারা অঙ্গীকারবদ্ধ। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আমির মাস্টার জাকির হোসাইন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, বাইতুলমাল সম্পাদক মাস্টার বেলায়েত হোসেন, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, পৌরসভা আমির জামাল উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের শত শত নেতা–কর্মী।

ফেসবুকে লাইক দিন

;