আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২০শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলা বাংলাবাজার কলেজ ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক উৎসব

ভোলা প্রতিনিধি: জাতীয় বিশ^বিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বির্তক প্রতিযোগিতা উৎসব (জেলা পর্যায়) ভোলার বাংলাবাজার কলেজ ভ্যোনুতে শুরু হয়েছে। বুধবার বাংলাবাজার কলেজ অডিটরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এই উৎসবের উদ্বোধন করা হয়। স্নাতক পাস, স্নাতক (সম্মান) ও মাস্টার্স কোর্সের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এক মাস আগ থেকে অন-লাইনে যারা নিবন্ধন করেছেন কেবল তারাই অংশ গ্রহণের সুযোগ পেয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রারেখন স্বাগত কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, ইসলামিয়া মডেল কলেজের সাবেক অধ্যক্ষ মোজাহারুল ইসলাম, উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল, ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ এরশাদ, উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক অমিতাভ রায় অপু, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক জুন্নু রায়হান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, আবৃত্তি শিল্পী ও গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অতনু করঞ্জাই, ভোলা থিয়েটারের সম্পাদক ও শিল্পী তালহা তালুকদার বাঁধন, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিঙ্কু, ভোলা কলেজের শিক্ষক রাসেল মোল্লা। প্রথম দিনে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন এরা হচ্ছেন, আবৃত্তিকে ভোলা কলেজের তামিম হাসান, আনন্দ চন্দ্র দাস, জেরিন আক্তার, উপস্থিত বক্তৃতায় একই কলেজের সাকিব হোসেন সাখাওয়াত, বাংলাবাজার কলেজের নাদিয়া ইসরাত শাওন, সরকারি মহিলা কলেজের মোসাঃ সাদিকা, অভিনয়ে ভোলা কলেজের বিথী, লালমোহন উপজেলার শাহবাজপুর সরকারি কলেজের মোসাঃ লিমা, বাংলাবাজার কলেজের মিসকাত জাহান তামান্না। বির্তক প্রতিযোগিতায় বাছাই পর্ব শেষ হকে চুড়ান্ত পর্বে ভোলা সরকারি কলেজকে দশমিক ৫ নম্বর ব্যবধানে চ্যাম্পিয়ন হয় বাংলাবাজার কলেজ টিম। ওই টিমে ছিলেন, সুমাইয়া (দলনেতা), মিসকাত জাহান তামান্না ও নাদিয়া ইসলাম। শ্রেষ্ঠ বক্তা হয়েছে ভোলা কলেজের সাকিব হোসেন সাখাওয়াত। দ্বিতীয় পর্বে থাকছে সংগীত প্রতিযোগিতা ও তৃতীয় পর্বে নতৃ প্রতিযোগিতা। এদিকে অনুষ্ঠানকে ঘিরে সাজানো হয় কলেজ ক্যাম্পাস ও মঞ্চ। সমগ্র অনুষ্ঠান অনলাইলে লাইভ প্রচার করা হয়। ৭ সেপ্টেম্বার পুরস্কার বিতরণ করা হবে বলে জানান জাতীয় বিশ^বিদ্যালয়ের আয়োজকরা। এদিকে উৎসবের সাবির্ক তত্বাবধানে রয়েছেন সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন জুয়েল, প্রভাষক সোহাগ দেবনাথ, প্রভাষক ধ্রুব হাওলাদার, প্রভাষক আবু সাঈদ।

ফেসবুকে লাইক দিন