আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২৬শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

লালমোহনে একতা জেনারেল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের যাত্রা শুরু

মো. ছাইফুল ইসলাম-(জিহাদ), লালমোহন (ভোলা): ভোলার লালমোহনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘একতা জেনারেল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার’। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাসপাতাল রোডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফরিদ উদ্দিন, মো. সোহেল আজিজ শাহীন, আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার, শাহিনুল ইসলাম কবির হাওলাদার, আলহাজ্ব রফিকুল ইসলাম পাটোয়ারী, আলহাজ্ব আব্দুর রব মিন্টু মিয়া, আলহাজ্ব সাদেক মিয়া ঝান্টু, মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, আলহাজ্ব মো. জাকির ইমরান, ডা. রফিকুল ইসলাম, মিজানুর রহমান হাওলাদার ও আব্দুল মান্নান হাসনাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ফজলে রাব্বী নাফিউ।
উদ্বোধন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ও কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সংশ্লিষ্টরা জানান, লালমোহন ও আশপাশের এলাকার মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যেই এ হাসপাতাল ও ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা। স্থানীয়রা জানান, নতুন এ হাসপাতাল চালুর ফলে লালমোহন ও পার্শ্ববর্তী এলাকার মানুষ নিজ এলাকায় তুলনামূলক সহজে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে জরুরি ও সাধারণ চিকিৎসার জন্য দূরের শহরে যাওয়ার প্রয়োজন কিছুটা কমবে বলেও প্রত্যাশা তাদের।

ফেসবুকে লাইক দিন