ভোলার বাংলাবাজার কলেজ ভেন্যুতে শেষ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক উৎসব

ভোলা প্রতিনিধি: ভোলায় সোমবার বিকালে শেষ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বির্তক প্রতিযোগিতা উৎসব । জেলা পর্যায় বাংলাবাজার কলেজ ভ্যোনুতে এ উৎসব শুরু হয় ২ সেপ্টেম্বর। বাংলাবাজার কলেজ অডিটরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এই উৎসবের উদ্বোধন করা হয়। স্নাতক পাস ও স্নাতক ( সম্মান) কোর্সের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। এক মাস আগ থেকে অন-লাইনে নিবন্ধনের মাধ্যমে ১২টি ইভেন্টে নাম অন্তর্ভূক্ত করেন শিক্ষার্থীরা। জেলার স্নাতক পর্যায়ের ১৫টি কলেজ এতে অংশ নেয়। সোমবার সকালে জাতীয় সমস্বরে জাতীয় সংগীত গেয়ে শেষ পর্বের উদ্বোধন করা হয়। সংগীত ও নৃত্য প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন জতীয় বিশ্ববিদ্যালয়ের উপকলেজ পরির্দশক মোঃ ইলিয়াস হোসেন, ডেপুটি চিপ একাউন্টস মামুন রহমান, লালমোহন শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শফিকুল ইসলাম মোল্লাহ,
ইসলামিয়া মডেল কলেজের সাবেক অধ্যক্ষ মজাহারুল ইসলাম, ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, জেলা সুজনের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ । সঞ্চালনায় ছিলেন , উদযাপন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক অমিতাভ অপু। সার্বিক তত্ববধানে ছিলেন, সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন জুয়েল, প্রভাষক সোহাগ দেবনাথ, প্রভাষক আবু সাঈদ । প্রথম দিনের উদ্বোধনীতে ছিলেন, ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ এরশাদ, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক জুন্নু রায়হান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, আবৃত্তি শিল্পী ও গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অতনু করঞ্জাই, ভোলা থিয়েটারের সম্পাদক ও শিল্পী তালহা তালুকদার বাঁধন, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিঙ্কু , ভোলা কলেজের শিক্ষক রাসেল মোল্লা, চরফ্যাশন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (অবঃ) স্বপন ঘোষ, বিটিভি প্রথম শ্রেনির শিল্পী মনির চৌধুরী, সুরের ধারার পরিচালক উত্তম ঘোষ, নৃত্য প্রশিক্ষক নাছিমা শিরিন তুলি, নৃত্যে স্বপ্নপদক প্রাপ্ত প্রিন্তি দে, শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক জাফরিন পলাশ, ব্যাংকেরহাট কলেজের প্রভাষক ইভান তালুকদার।
সংগীতে বিজয়ীরা হলেন রবীন্দ্র সংগীতে লালমোহন শাহবাজপুর কলেজের তিথি মনি, ভোলা সরকারি কলেজের একরামুল নেছা ঋতু, ভোলা কলেজের জুয়েনা আক্তার পুস্প, নজরুল সংগীতে ভোলা কলেজের আব্দুল মান্নান তালিব, শাহবাজপুর কলেজের মোসাঃ লিমা, আধুনিকগানে ভোলা কলেজের দিপা রানী দে, শাহবাজপুর কলেজের তিথি মনি, ভোলা কলেজের ইকরামুননেছা ঋতু, দেশাত্মকবোধক গানে ভোলা কলেজের আব্দুল মান্নান ফলিত, আফিয়া আফরোজ অর্থি, বাংলাবাজার কলেজের মোঃ শাহাদাত হোসেন , লোক সংগীতে শাহবাজপুর কলেজের তিথি মনি, ডালিয়া আক্তার ও সোসাঃ লিমা, গণসংগীতে ভোলা কলেজের স্মৃুিত রানী দত্তের টিম বিজয়ী হয়। অপরদিকে একক নৃত্যে সরকারি মহিলা কলেজের তানজিলা মেহরিন সাজতি, বাংলাবাজার কলেজের মোঃ শাহাদাত হোসেন, ভোলা কলেজের মোঃ নোমান ফরাজি। দলীয় নৃত্যে ভোলা কলেজ টিম চ্যাম্পিয়ন হয়েছে। সাহিত্য বিষয়ক প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন এরা হচ্ছেন, আবৃত্তিতে ভোলা কলেজের তামিম হাসান, আনন্দ চন্দ্র দাস, জেরিন আক্তার, উপস্থিত বক্তৃতায় একই কলেজের সাকিব হোসেন সাখাওয়াত, বাংলাবাজার কলেজের নাদিয়া ইসরাত শাওন, সরকারি মহিলা কলেজের মোসাঃ সাদিকা, অভিনয়ে ভোলা কলেজের বিথী, লালমোহন উপজেলার শাহবাজপুর সরকারি কলেজের মোসাঃ লিমা, বাংলাবাজার কলেজের মিসকাত জাহান তামান্না । বির্তক প্রতিযোগিতায় বাছাই পর্ব শেষ হকে চুড়ান্ত পর্বে ভোলা সরকারি কলেজকে দশমিক ৫ নম্বর ব্যবধানে চ্যাম্পিয়ন হয় বাংলাবাজার কলেজ টিম। ওই টিমে ছিলেন, সুমাইয়া ( দলনেতা), মিসকাত জাহান তামান্না ও নাদিয়া ইসলাম । শ্রেষ্ঠ বক্তা হয়েছে ভোলা কলেজের সাকিব হোসেন সাখাওয়াত ।
