আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই আগস্ট, ২০২৬ ইং, ২০শে সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্যকর আচরণ প্রচারে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ, নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) মা, শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্যকর আচরণ প্রচার এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্যে অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জনপ্রতিনিধি, কাজী, ঘটক, ধর্মীয় নেতা, শিক্ষক, স্বাস্থ্য কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মা, শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইতিবাচক সামাজিক ও আচরণগত পরিবর্তন নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মা, শিশু ও কিশোর-কিশোরীদের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর সঙ্গে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। স্বাস্থ্যকর আচরণ, পরিচ্ছন্নতা, সুষম পুষ্টি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ, শিশুদের সঠিক পুষ্টি এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি পেলে মা ও শিশুমৃত্যুর হার কমবে এবং আগামী প্রজন্ম সুস্থ, সচেতন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাপুর ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী, সুশীলনের দায়িত্বরত কর্মকর্তা জেসমিন, সহকারী শিক্ষক মোস্তফা কামাল, শাহনাজ পারভীন, জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুশীলনের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত অংশীজনরা মা, শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্যকর আচরণ প্রচার, সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তন বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে লাইক দিন