if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } বোরহানউদ্দিনে নজরুল জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপন — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, ২৭শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ
;

বোরহানউদ্দিনে নজরুল জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা, আবৃত্তি, বই পাঠ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারা নজরুলের কবিতা আবৃত্তি, বই পাঠ প্রতিযোগিতা এবং জাতীয় কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা উপস্থাপন করে। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগারের সভাপতি মো. বিল্লাল হোসেন জুয়েল, কবি-সাহিত্যিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সুধীজন এবং পাঠাগারের সদস্যরা। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতেও সাহিত্য-সংস্কৃতিচর্চা ও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ফেসবুকে লাইক দিন

;