আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ ইং, ১২ই সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে মসজিদের দরজা ভেঙে ইমামকে মারধরের অভিযোগ! বোরহানউদ্দিনে বিক্ষোভে ফুঁসে উঠল এলাকাবাসী

মোঃ ইকবাল হোসেনঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোফায়েল মেম্বার বাড়ি জামে মসজিদে দরজা ভেঙে প্রবেশ করে ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লাবিব, সাবনুর ও হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন এলাকাবাসী।
শুক্রবার ১৭ জুলাই সকালে এ ঘটনা ঘটে অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা মসজিদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মসজিদের ইমাম আল-আমীনকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় জনগণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। বিক্ষোভ সমাবেশে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সেলিম মেম্বার বলেন, “পবিত্র মসজিদে হামলা এবং ইমামকে মারধরের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” মসজিদ কমিটির সহ-সভাপতি মো. বকুলও ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।”
এদিকে, বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন স্থানীয় ব্যক্তি দাবি করেন, অভিযুক্ত লাবিব অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন