if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } তজুমদ্দিনে ফ্যাসিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

তজুমদ্দিনে ফ্যাসিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন (ভোলা): ভোলার তজুমদ্দিনে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় পর্যায়ের ফ্যাসিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্ত মো. বনি আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শামীম রহমান বলেন, ফ্যাসিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ সহজ ও দ্রুত সময়ে বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সোবহান সরকার, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক জাকির হোসেন হাওলাদার, ভোলা জেলা জাতীয়তাবদীর আইনজীবি ফোরামের সম্পাদক ড. এ্যাড. আমিরুল ইসলাম বাছেদ, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি হাসান ছাফা পিন্টু,তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম ছরোয়ারে আলম, উপজেলা জামায়াতর। অর্থ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভোলা জেলা সমাজসেবার উপ-পরিচালক রজব শুভ্র সরকার। সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি।

ফেসবুকে লাইক দিন

;