আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ ইং, ২৩শে জিলহজ্জ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলার মনপুরায় গাঁজাসহ মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে আটক

 

ভোলার খবর ডেস্ক :

মনপুরা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার রেবু’র ছেলেসহ দুই মাদক কারবারিকে দেড় কেজি গাঁজা সহ আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের মজনু মেম্বারের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।আটককৃত দুই মাদক কারবারির একজন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান’এর ছেলে রুবেল (২৬) ও অপরজন মনপুরা ২নং হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মানিক মীরের ছেলে রাসেল (২৭)। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে মনপুরায় দেড় কেজি গাঁজার চালান নিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আকতার রেবুর ছেলে রুবেল ও অপর সঙ্গী রাসেল আসছেন- এমন খবরের প্রেক্ষিতে পুলিশের একটি টিম রাস্তায় ওতপেতে থাকে। পরে বিকাল সাড়ে ৫টায় ভাইস চেয়ারম্যানের ছেলে রুবেল ও সঙ্গী রাসেল হোন্ডাযোগে উপজেলার হাজীরহাট ইউনিয়নের মজনু মেম্বার বাড়ির সামনে আসলে পুলিশ গতিরোধ করে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, দেড় কেজি গাঁজার চালানসহ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে রুবেল ও সঙ্গী রাসেলকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন

ফেসবুকে লাইক দিন