আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ ইং, ১৪ই সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

দ্রুত মৌখিক পরীক্ষা ও নিয়োগের দাবিতে ভোলায় ৮ম এনটিআরসিএ ভাইভা প্রত্যাশীদের স্মারকলিপি প্রদান”

দ্রুত মৌখিক পরীক্ষা ও নিয়োগের দাবিতে ভোলায় ৮ম এনটিআরসিএ ভাইভা প্রত্যাশীদের স্মারকলিপি প্রদান”

​ভোলা প্রতিনিধি:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংকট নিরসনে ‘৮ম এনটিআরসিএ (প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান) নিয়োগ পরীক্ষা-২০২৬-এর মৌখিক পরীক্ষা (ভাইভা) দ্রুত গ্রহণ এবং চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার ২৮ মে, ২০২৬ “৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান ভাইভা প্রত্যাশী শিক্ষক সমাজ-২০২৬”-এর পক্ষ থেকে ভোলা জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।
​স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে যোগ্য ও স্থায়ী প্রাতিষ্ঠানিক প্রধানের অভাবে দেশের প্রায় সাড়ে ১২ হাজারেরও (১২,৯৫১টি) বেশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। স্থায়ী প্রতিষ্ঠান প্রধান না থাকায় ভারপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে মোড়লগিরি ও নানা অনিয়মের খবর পাওয়া যাচ্ছে, যা শিক্ষার গুণগত মান বিনষ্ট করছে।​স্মারকলিপিতে লিখিত তথ্যানুযায়ী, অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে গত ১৮ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত এমসিকিউ (MCQ) পরীক্ষায় ৪৮,৯৮৯ জন প্রার্থী অংশ নেন। পরবর্তীতে ২২ এপ্রিল প্রকাশিত ফলাফলে ১৪,৯৪২ জন প্রার্থী সফলতা অর্জন করেন। পাসের হার ৩১ শতাংশ হলেও ফলাফল প্রকাশের পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো চূড়ান্ত মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে উত্তীর্ণ হাজারো মেধাবী প্রার্থীর মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা বিরাজ করছে।চাকরিপ্রার্থীরা জানান, শিক্ষা ব্যবস্থার চরম স্থবিরতা দূর করতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে দ্রুত মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা জরুরি। এজন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ প্রার্থনা করেছেন।
​স্মারকলিপি প্রদানের সময় ‘৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান ভাইভা প্রত্যাশী শিক্ষক সমাজ’-এর প্রতিনিধি মো: আশরাফুল আলম , মো: ইব্রাহিম, মো: নাছির উদ্দিনসহ, মো: কামাল, মন্জুর হোসেন, মো: ইসমাইল, জাকির হোসেনসহ স্থানীয় অন্যান্য শিক্ষক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন