আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই আগস্ট, ২০২৬ ইং, ২৪শে সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

জুলাই শহীদ দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

চরফ্যাশন প্রতিনিধি: জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে “জুলাই অভ্যুত্থানে শ্রমিকদের অবদান” শীর্ষক এক আলোচনা সভা বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৪টায় উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি প্রভাষক মোঃ বাহারুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার মোহাম্মদ শামসুদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সংসদ সদস্য প্রার্থী, ভোলা-১ আসন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মীর শরীফ হোসাইন, প্রধান উপদেষ্টা, চরফ্যাশন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন। তিনি বলেন, শ্রমিক সমাজ দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শক্তি। জুলাই অভ্যুত্থানে শ্রমিকদের সাহসী ভূমিকা ইতিহাসে গৌরবের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক জিয়াউল মোর্শেদ, মাস্টার বেলায়েত হোসাইন, অ্যাডভোকেট এনামুল হক রায়হান এবং অধ্যাপক মামুন আলম। বক্তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র সুসংহত করা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে জুলাই অভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন