if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } বোরহানউদ্দিন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, ২৭শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ
;

বোরহানউদ্দিন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়ন মডেল ও ১৫ নং লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বুধবার (১৫ জুলাই ২০২৬) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি আশরাফুল আলম, সাবেক কমিশনার কবির পালোয়ান, সাংবাদিক ইকবাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকরা।
অন্যদিকে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান শিক্ষক নান্টু চন্দ্র ও সহকারি শিক্ষক ইকবাল হোসেনসহ শিক্ষকবৃন্দ এছাড়া এলাকার গন্যমান্য ব্যাক্তিদের মধ্যে সাবেক মেম্বার আব্দুল ওয়াদুদ, শিমুল মৃধা, মোফাজ্জল বাকলাই শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যেও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

;