আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুলাই, ২০২৬ ইং, ২৮শে মুহাররম, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিনে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) সকাল ১১ টায় বোরহানউদ্দিন থানা বিট পুলিশিং এর উদ্যোগে বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট বাজারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলার লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল আলম।
এসময় তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু; আপনাদের যে কোন প্রয়োজনে আমরা পাশে আছি। সভাপতির বক্তব্য বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির বলেন, বোরহানউদ্দিনে কোন মাদক ব্যবসা চলবে না, মাদকের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোথায় কোন মাদক কারবারি দেখা মাত্রই আমাদের খবর দিন আপনাদের পরিচয় গোপন রাখা হবে। তিনি সাধারণ জনগণকে সামাজিক ভাবে মাদককে বিনাশ করতে ও যুবক সমাজকে এ থেকে দূরে রাখতে সকলের সহযোগিতা চান।
এ সময় উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দর রব কাজী, টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, কাচিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নীরব মিয়া, কুঞ্জেরহাট বাজার ব্যবসায়ী কমিটি ও টগবী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক সেনাবাহিনীর সদস্য হেলালউদ্দিন নয়ন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন