আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলায় ভয়াবহ অগ্নিকান্ড, নিহত-১!!

ভোলার জামিরালতায় তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। এতে আগুন নেভাতে গিয়ে ইব্রাহিম (৪০) একজনের আগুনে ধোয়ায় শ্বাস কষ্ট জনিত কারনে মৃত্যুর খবর পাওয়া গেছে এবং দুইজন আহত হয়ে শ্বাস কষ্ট এবং হাত পা কাটা নিয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার রাত ১০.৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। নিয়ন্ত্রণের ভোলা ফায়ার সার্ভিসের ৩ টি এবং বোরহানউদ্দিনে ১ টি মোট ৪টি ইউনিট কাজ করছে।
ভোলা ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়েস্টার্ন পাড়ার জামিরালতায় এলাকায় একটি তুলার গুদামের বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গুদামের কয়েলের আগুন থেকে সূত্রপাত হতে পার ধারনা করছেন। বাসা বাড়ির গ্যাসের সংযোগ এবং তুলার আগুনের তিব্রতার কারনে মূহুর্তের মধ্যেই আশেপাশের চারটি বসত বাড়ি এবং একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ভোলা পুলিশ প্রশাসন ও স্থানীয় সাধারণ মানুষ প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরূপন করা যায়নি।

ফেসবুকে লাইক দিন