আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ ইং, ২রা মুহাররম, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

“মরণ-নেশার নীল উপাখ্যান”

“মরণ-নেশার নীল উপাখ্যান”
//মো: আশরাফুল আলম//

​এক চুমুকেই সস্তা সুখের, রঙিন হাতছানি,
তারই আড়ালে লুকিয়ে আছে, তীব্র চোখের পানি।

কৌতূহলের প্রথম পাঠে, বন্ধু-বেঁধানো ফাঁদে,
সোনার জীবন হারিয়ে এখন, একলা ঘরে কাঁদে।

​বুকের ভেতর জমতে থাকে, গভীর অভিমানে,
কখন যে মন পা বাড়ালো, মরণ-নদীর পানে!

মগজ পোড়ে, বিবেক ওড়ে, শরীর ছারখার,
একটি ছেলে ডুবিয়ে দিলো, নিজের পরিবার।

​মায়ের চোখের অশ্রু-গাঙে, উঠছে আজো ঢেউ,
বাবার বুকের হাহাকারে, ভাগ বসায় না কেউ।

মাদকের ঐ টাকার খোঁজে, হারিয়ে ফেলে জ্ঞান,
আঁধার রাতে ছিনতাইয়ে যায়, কতশত প্রাণ!

​ভাঙতে হবে এই কুহক, জাগতে হবে আজ,
নইলে পরে হারিয়ে যাবে, দেশের তরুণ সমাজ।

খেলার মাঠে ফিরুক আলো, লাইব্রেরিতে মন,
স্নেহ-ভালোবাসায় আগলে রাখিব, নিজের প্রিয়জন।

​বজ্রকঠিন আইন আসুক, সীমান্ত হোক দূর,
আঁধার কেটে বাজুক তবে, শুদ্ধ আলোর সুর।

বজ্রকণ্ঠে শপথ করি, ভাঙবো কালো প্রাচীর—
“মাদককে না, জীবনকে হ্যাঁ”, এই হোক পণ মোদের।

ফেসবুকে লাইক দিন