সম্মান প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিন্টেশন ও মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: ২৩ জুলাই বুধবার বাংলাবাজার ফাতেমা খানম কলেজ ২০২৪-২৫ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং মাইলস্টোন কলেজে আগুনে পুড়ে যাওয়া নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
সভাপিত্ব করেন অধ্যক্ষ হারুন অর রশিদ। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর মাইলস্টোন কলেজে আগুনে পুড়ে যাওয়া নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সম্জকর্ম, বাংলা, ইংরেজী, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, ইসলাম শিক্ষা, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিষয়ের ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে এ ওরিন্টেশন এর আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক বিপ্লব কুমার মন্ডল। অভিমত প্রকাশ করেন উপস্থিত নুতন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বক্তব্য রাখেন সুশান্ত কুমার মন্ডল, উপাধ্যক্ষ, আবুল বাসার, সহকারী অ্যধাপক ও বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, এবিএম আব্দুস সাত্তার, সহকারী অ্যধাপক ও বিভাগীয় প্রধান, ইসলাম শিক্ষা বিভাগ, অমিতাভ রায়, সহকারী অ্যধাপক ও বিভাগীয় প্রধান আইসিটি বিভাগ, সাখওয়াত হোসেন বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নাজমুল হাসান, প্রভাষক বাংলা বিভাগ, অনুজ কুমার রায়, প্রভাষক , পদার্থবিদ্যা বিভাগ, ড. মিজানুর রহমান, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ, মোবাশ্বের উল্লাহ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, এবিএম আব্দুস সাত্তার, সহকারী অ্যধাপক ও বিভাগীয় প্রধান, ইসলাম শিক্ষা বিভাগ।
