আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • সোমবার, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৬ ইং, ২৭শে মুহাররম, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল নাশরাহ নাজিয়াত

ভোলার লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নাশরাহ নাজিয়াত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নাশরাহ নাজিয়াতপঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নাশরাহ নাজিয়াত নাশরাহ নাজিয়াত ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ন সম্পাদক ও ভোলা বারের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট এবং ৯৪ বন্ধু জাকির হোসেন রিপন এবং ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিমা তালুকদারের জ্যেষ্ঠ কন্যা।
নাশরাহ নাজিয়াত ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চায়। তার এই কৃতিত্বে পরিবারের সদস্যরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং সবার কাছে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল শিক্ষাজীবনের জন্য দোয়া কামনা করেছেন।
এদিকে, চলতি বছর প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ভোলা জেলা থেকে মোট ১ হাজার ৪৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে সরকারি ও বেসরকারি বিদ্যালয় মিলিয়ে ট্যালেন্টপুলে ৪৩০ জন এবং সাধারণ গ্রেডে ৬১৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

ফেসবুকে লাইক দিন