“মরণ-নেশার নীল উপাখ্যান”

“মরণ-নেশার নীল উপাখ্যান”
//মো: আশরাফুল আলম//
এক চুমুকেই সস্তা সুখের, রঙিন হাতছানি,
তারই আড়ালে লুকিয়ে আছে, তীব্র চোখের পানি।
কৌতূহলের প্রথম পাঠে, বন্ধু-বেঁধানো ফাঁদে,
সোনার জীবন হারিয়ে এখন, একলা ঘরে কাঁদে।
বুকের ভেতর জমতে থাকে, গভীর অভিমানে,
কখন যে মন পা বাড়ালো, মরণ-নদীর পানে!
মগজ পোড়ে, বিবেক ওড়ে, শরীর ছারখার,
একটি ছেলে ডুবিয়ে দিলো, নিজের পরিবার।
মায়ের চোখের অশ্রু-গাঙে, উঠছে আজো ঢেউ,
বাবার বুকের হাহাকারে, ভাগ বসায় না কেউ।
মাদকের ঐ টাকার খোঁজে, হারিয়ে ফেলে জ্ঞান,
আঁধার রাতে ছিনতাইয়ে যায়, কতশত প্রাণ!
ভাঙতে হবে এই কুহক, জাগতে হবে আজ,
নইলে পরে হারিয়ে যাবে, দেশের তরুণ সমাজ।
খেলার মাঠে ফিরুক আলো, লাইব্রেরিতে মন,
স্নেহ-ভালোবাসায় আগলে রাখিব, নিজের প্রিয়জন।
বজ্রকঠিন আইন আসুক, সীমান্ত হোক দূর,
আঁধার কেটে বাজুক তবে, শুদ্ধ আলোর সুর।
বজ্রকণ্ঠে শপথ করি, ভাঙবো কালো প্রাচীর—
“মাদককে না, জীবনকে হ্যাঁ”, এই হোক পণ মোদের।
