আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২৯শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

বীর মুক্তিযোদ্ধা, দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক আর নেই

মোঃ মহিউদ্দিন: বীর মুক্তিযোদ্ধা, দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক, প্রবীণ সাংবাদিক ও ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. হাবিবুর রহমান আর নেই। আজ ২৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তিনি ইন্তেকাল করেছেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে ভোলার সংবাদজগৎ, সহকর্মী সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষ এক গভীর শোকের ছায়ায় আচ্ছন্ন। একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, মুক্তিযুদ্ধের চেতনাবাহী ও সৎ-সাহসী কলমযোদ্ধাকে আমরা হারালাম। এই গুণী মানুষের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন—আমিন।

ফেসবুকে লাইক দিন