if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } বোরহানউদ্দিনে জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ ছালেছ (রহি.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, ২৭শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ
;

বোরহানউদ্দিনে জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ ছালেছ (রহি.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী’র সাবেক রুকন ও পৌর জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ ছালেছ (রহি.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) উপজেলার একটি মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহিম ও জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা এবিএম সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মজলিসে সূরা সদস্য মাওলানা আব্দুল হাই, টবগী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হালিম, দেউলা ইউনিয়নের আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, সাচড়া ইউনিয়নের আমির মাওলানা মিজানুর রহমান, বড়মানিকা ইউনিয়নের সভাপতি মাওলানা আবুল কাশেম, কুতবা ইউনিয়নের আমির মাওলানা নূরুল কারীমসহ পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও জনশক্তি। সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন পৌরসভা জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির মাওলানা ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মাকসুদুর রহমান। অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও মরহুমের প্রিয় সন্তান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা বোরহান মাহমুদ। পরিশেষে দোয়া মাহফিলে মরহুম মাওলানা মুহাম্মদ ছালেছ (রহি.)-এর রূহের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, তিনি গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাদ মাগরিব ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ডিমেনশিয়া রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

ফেসবুকে লাইক দিন

;