আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২৮শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে তেতুলিয়া নদীতে ছেলেকে উদ্ধার করতে গিয়ে নদীতে ঝাপ দিয়ে মা নিখোঁজ

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাকেরভিটা এলাকায় তেতুলিয়া নদীতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মোঃ তানজিল (১৭), প্রতিবন্ধী যুবক মোঃ জসিমের ছেলে, নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য তার মা জেসমিন (৩৬) নদীতে নামলে পানির স্রোতে তলিয়ে যান। এ ঘটনায় ছেলে তানজিলকে উদ্ধার করা হলেও মা এখনো নিখোঁজ রয়েছেন নিখোঁজের দাদা মোঃ শাহজাহান খান জানান, “সকাল সাড়ে ৮টার দিকে আমার নাতি নদীতে পড়ে গেলে আমার ছেলের বউ তাকে উদ্ধার করতে নদীতে নামে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে তলিয়ে যায় এবং এখনও নিখোঁজ।” খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে।

ফেসবুকে লাইক দিন