আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুলাই, ২০২৬ ইং, ২৬শে মুহাররম, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র জেলা কার্যালয় উদ্বোধন

এম এ অন্তর হাওলাদারঃ ভোলা জেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেলে শহরের উকিলপাড়া নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদের সামনে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এলডিপির সভাপতি মো. বশির আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলডিপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক, আলহাজ্ব মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মনির হোসেন, জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, চরফ্যাশন উপজেলা এলডিপির সভাপতি মো. সবুজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর নবী, দৌলতখান উপজেলা এলডিপির সভাপতি মোহাম্মদ আশরাফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমানসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের এলডিপি নেতাকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে এলডিপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভোলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের অধিকার আদায়ে এলডিপি সর্বদা সোচ্চার থাকবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জেলা কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ফেসবুকে লাইক দিন