আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুলাই, ২০২৬ ইং, ২৫শে মুহাররম, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

লালমোহনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ), লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো: সিয়াম নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেষখালী এলাকায় এ ঘটনা ঘটে। শিশু সিয়াম একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিনার মসজিদ এলাকার মো. রাজুর ছেলে।
স্থানীয়রা জানান, শিশু সিয়ামের বাবা-মা জীবিকার তাগিদ ঢাকায় থাকেন। যার জন্য সিয়াম মহেষখালীর সরকারি একটি আবাসনে তার নানির সঙ্গে থাকতো। বুধবার স্থানীয় শিশুদের সঙ্গে খেলাধুলা শেষে পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় সিয়াম। তবে দীর্ঘ সময় সিয়ামকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার নানি। স্থানীয় এক ব্যক্তি গোসল করতে ওই পুকুরে নামলে তার পায়ের সঙ্গে ওই শিশুর মরদেহের স্পর্শ হয়। পরে খলিল নামে আরেক ব্যক্তি পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানের চিকিৎসক শিশু সিয়ামের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাটি ক্ষতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন