আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৬ ইং, ১০ই জিলহজ্জ, ১৪৪৭ হিজরী

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ শিক্ষার্থী মিলনমেলা-২০২৫

নিউজ ডেস্ক: “মিলন হোক আনন্দের, বন্ধন হোক হৃদয়ের”—এই শ্লোগানকে সামনে রেখে শনিবার ১৬ আগস্ট ২০২৫ সিনিয়র প্রভাষক হাকীম মুতাছিম বিল্লাহ এর সভাপতিত্বে ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের আয়োজনে অনুষ্ঠিত হলো শিক্ষার্থী মিলন মেলা–২০২৫।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ হাকীম মোঃ রাজিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবি আব্দুল্লাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষকবৃন্দের মধ্যে হাকীম নার্গিস সুলতানা, হাকীম মোঃ মনির হোসেন, হাকীম জামাল উদ্দিন, হাকীম মোঃ মহিউদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের কর্মকর্তা-কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকগণ। পরিচিতি পর্ব ও স্বাগত বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার ভবিষ্যৎ সম্ভাবনা ও বিস্তৃত কর্মক্ষেত্র নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। এসময় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে আইডি কার্ড এবং ইন্টার্ন শিক্ষার্থীদের সাময়িক চিকিৎসক নিবন্ধন সনদ তুলে দেন অধ্যক্ষ হাকীম মোঃ রাজিউর রহমান। অতিথি ও বক্তাদের প্রাণবন্ত আলোচনা এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। দুপুর ১টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী এই মিলন মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেসবুকে লাইক দিন