ভোলায় ফাতেমা খানম ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা

নিউজ ডেস্ক: ভোলায় মঙ্গলবার সকাল ১০টায় বাংলাবাজার ফাতেমা খানম কলেজ, ভোলা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাতেমা খানম কলেজের আইসিটি ল্যাব হল রুমে অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল,সহকারী অধ্যাপক অমিতাভ রায়, সহকারী অধ্যাপক রত্বেশ্বর হাওলাদার, সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন জুয়েল, কলেজ শিক্ষক বিপ্লব কুমার মন্ডল, প্রভাষক নাজমুল আহসান, ড. মিজানুর রহমান। দোয়া পরিচালনা করেন কলেজ শিক্ষক সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার ।
এ সময় ভোলা জেলার শহীদ ৪৮ জনকে স্মরণ করা হয়। ওই সব পরিবারের প্রতি সহানূভ’তি জানানো হয়। অনুষ্ঠানে কলেজের ৮০ জন শিক্ষক দোয়া অনুষ্ঠানে অংশ নেন।
