সমকালীন শিক্ষারমান উন্নয়নে গুণগত অগ্রগতি প্রয়োজন

নিউজ ডেস্ক: ২৭ জুলাই রবিবার “সমকালীন শিক্ষারমান উন্নয়নে গুণগত অগ্রগতি প্রয়োজন।” শিরোনামে বাংলাবাজার ফাতেমা খানম কলেজের আইসিটি হলরুমে অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। শুরুতেই মাইলেষ্টোন কলেজের নিহত ও আহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে এক মিনিট নিরবতা পালনা করা হয়।
৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দাখিল মাদ্যসার সুপার এবং কলেজ শিক্ষকদের নিয়ে বাংলাবাজার ফাতেমা খানম কলেজ এ কর্মশালার আয়োজন করেন। উক্ত কর্মশালায় অংশগ্রহনকারীগণ নিজস্ব রিসোর্স এর মাধ্যমে কিভাবে গুণগত শিক্ষারমান অর্জন করা সম্ভব গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে ২০টি নির্দেশক চিহ্নিত করা হয় যেগুলো বাস্তবায়ন করতে পারলে গুণগত শিক্ষা অর্জন করা সম্ভব সিদ্ধান্তে উপনীত হন। এর মধ্যে সকলে একমত হয় যে, শিক্ষক শ্রেণিকক্ষকে প্রাণবন্ত করতে পারলে, শিক্ষক ও শিক্ষার্থী সম্পর্ক হৃদ্যতাপূর্ণ হলে শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি পাবে কাঙ্খিত মান অর্জন করা সম্ভব হবে।
প্রধান অতিথির বক্তব্যে রিফাত ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) বলেন, শিক্ষক যদি বাবা হতে পারে শিক্ষার্থী শিক্ষকের সম্পর্ক হ্রদ্যতাপূর্ণ হলো গুণগত শিক্ষারমান অর্জন সম্ভব। রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ভোলা, বলেন, আধুনিক পাঠদানের মাধ্যমে শিক্ষারমান উন্নয়ন সম্ভব। জাহান জেব আলম, প্রাক্তন অধ্যক্ষ, আলতাজের রহমান কলেজ, ভোলা বলেন, আজকের কর্মশালার অর্জিত তথ্য ও জ্ঞান যদি প্রতিষ্ঠানে ফিরে সকল প্রধান শিক্ষকগন প্রয়োগ করতে পারে এবং শ্রেণি শিক্ষকগণ ক্লাসরুমে প্রয়োগ করে তাহলে গুণগত শিক্ষার মান উন্নয়নে কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল মান্নান, প্রধান শিক্ষক, খায়েরহাট মাধ্যমিক বিদ্যালয়, আবু তাহের, প্রধান শিক্ষক, আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়, মোঃ হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক, জয়নগর মাধ্যমিক বিদ্যালয়, মোঃ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক, ফাতেমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মোঃ ফরিদ উদ্দিন, প্রধান শিক্ষক, দক্ষিণ দিঘলদী মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন অমিতাভ রায়, সাবেক ভোলা প্রেসক্লাব সম্পাদক ও সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (আইসটি)। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবিএম আব্দুস সাত্তার সহকারী অ্যধাপক, ইসলাম শিক্ষা, পবিত্র গীতা পাঠ করেন ধীমান চন্দ্র দেবনাথ, সহকারী অধ্যাপক, পদার্থবিদ্যা। মূল বিষয়ের উপর বক্তব্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন মো: বিল্লাল হোসেন জুয়েল, সহকারী অ্যধাপক ও বিভাগীয় প্রধান (সমাজকর্ম)। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন আবু সাইদ, প্রভাষক, অর্থনীতি, মোঃ মাকসুদুর রহমান, ল্যাব সহকারী, (আইসটি)।
