আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

রাস্তা নয় যেন খাল, খেয়াঘাট মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত ভোগান্তি চরম।

রাজিউর রহমান: ভোলা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক খেয়াঘাট মোড় থেকে কাজী ফার্ম হয়ে চৌরাস্তা পর্যন্ত সড়কটির বর্তমানে মরণফাঁদ। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে মূলশহর এবং চরাঞ্চলের সঙ্গে যাতায়াত করে। অথচ, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি আজ চরম দুরবস্থায় পরিণত হয়েছে।
চলাচলের একমাত্র ভরসা এই সড়কটি এখন খানাখন্দে ভরা। ভাঙাচোরা অবস্থার কারণে যাত্রীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সমস্যা আরও মারাত্মক আকার ধারণ করে। রাস্তাজুড়ে পানি জমে তৈরি হয় ছোট ছোট পুকুর। এতে রিকশা, মোটরসাইকেল তো বটেই, জরুরি অ্যাম্বুলেন্স চলাচলেও সৃষ্টি হয় মারাত্মক বিঘ্ন।
এলাকাবাসী মোঃ মিজানুর রহমান জানান, একাধিকবার স্থানীয় প্রশাসনের ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও, তাৎক্ষণিক সংস্কার ছাড়া কোনো টেকসই ব্যবস্থা নেওয়া হয়নি। অনেক সময় দেখা যায়, ঠিকাদার মাধ্যমে নামমাত্র সংস্কার করা হলেও কিছুদিন পরই আবার পুরনো রূপে ফিরে যায় সড়কটি। ফলে জনদুর্ভোগ স্থায়ী হয়ে পড়ছে। এই সড়কটি শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, বরং ভোলার অর্থনীতির অন্যতম সড়ক। সড়কটির সঙ্গে যুক্ত ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় বাজারগুলোর কার্যক্রম এই রাস্তার উপর নির্ভরশীল। ফলে সড়কটি অব্যবস্থাপনার কবলে পড়লে তার সরাসরি প্রভাব পড়ছে ভোলার সার্বিক উন্নয়নে।

ফেসবুকে লাইক দিন