আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২৯শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

লাশ বাড়িতে পরীক্ষার হলে খাইরুল

মোঃ শাকিল আহমেদ, বরগুনা জেলা প্রতিনিধিঃ বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন খাইরুল বেপারী। বুধবার সকালে বাবার লাশ বাড়িতে রেখেই সে পরীক্ষাকেন্দ্রে যায়।
খাইরুল বরগুনা জেলার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম আমজেদ বেপারী। তিন ভাই-বোনের মধ্যে খাইরুল সবচেয়ে ছোট। তাঁদের বাড়ি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাগলের পাড় গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, আমজেদ বেপারী (৬৩) মঙ্গলবার রাত ৩ টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।
বুধবার সকালে বাবার লাশ বাড়িতে রেখেই খাইরুল পরীক্ষা দিতে যায় বিবিচিনি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে। সে ৬ নম্বর কক্ষে পরীক্ষা দেয়। বুধবার আসর নামাজের পর তাঁর বাবার দাফন করা হবে। প্রধান শিক্ষক মো: বজলুর রহমান বলেন, ‘মৃত্যুর খবর শুনে আমি খাইরুলের বাড়িতে যাই। তাকে মানসিকভাবে সান্ত্বনা দিই। পরে সে সাহস নিয়ে পরীক্ষায় অংশ নেয়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মো: বশির গাজী বলেন, ‘ খাইরুল বাবার মৃত্যুর খবর আমরা পেয়েছি। সে যেন সব কটি পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারে , সে জন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখা হবে।’

ফেসবুকে লাইক দিন