if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } ভোলার চরফ্যাশনে ৪ জুয়ারী আটক — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, ২৮শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ
;

ভোলার চরফ্যাশনে ৪ জুয়ারী আটক

এম এ অন্তর হাওলাদারঃ ভোলা জেলার চরফ্যাশনে ওমরপুর ইউনিয়ন থেকে গতকাল রাতে ৪ জুয়ারীকে আটক করে তাদেরকে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারা হলেন, মোঃসাকিল (২৫), আলী আকবর (২৬),  নুরে আলম (৪০), রায়হান (২২)।
চরফ্যাশন থানার এসআই সাইফুল ইসলাম-২ এএসআই রেজাউল করিম,রাসেল আখন,মাহাবুব আলম ও রিয়াদ হাসানের নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৮জুলাই  বিকাল ৫টায়  ওমরপুর ইউনিয়নে আলী গাও ৪নং ওয়ার্ডে একটি মাছের খামারে টংঘরে  তাস নিয়ে জুয়া খেলা অবস্থায় অভিযান চালিয়ে জুয়াড়িদের ধৃত করে।
আসামীদের থানায় নেয়ার সময় বহিরাগত আরও ১০/১২জন একত্রিত হয়ে এএসআই রাসেল ও এএসআই রিয়াদ হাসানের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই এএসআই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ইটের আঘাতে আসামি সাকিল  সামান্য আহত হয়।
এই ঘটনায় ১৮৬৭ সালের জুয়া আইনে ৩/৪ ধারায় এবং পুলিশের কাজে বাঁধাপ্রদান করায় পেনাল কোড আইনে ৩৩২/৩৫৩ ধারায় ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।আজ তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন বলেন,এরা সবাই পেশাদার তাস জুয়া খেলোয়ার। তাদের বিরুদ্ধে এলাকার মানুষ অতিষ্ঠ।

ফেসবুকে লাইক দিন

;