আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

লালমোহনে দুই মাদক বিক্রেতা, মোটরসাইকেল চোর ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

নিউজ ডেস্কঃ ভোলা জেলার লালমোহনে ইয়াবা, গাজাসহ দুই মাদক বিক্রেতা, মোটরসাইকেল চোর ও ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, কালমা ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিনের সহযোগী চরলক্ষ্মী গ্রামের সাগরকে ৭ পিচ ইয়াবাসহ আটক করে এসআই জাহিদ। এছাড়া পৌরসভার হাসপাতাল গেইট থেকে ২০০ গ্রাম গাজাসহ আনোয়ার হোসেন নামের একজনকে আটক করে এসআই আউয়াল। অপরদিকে কালমা চরলক্ষ্মী গ্রামের মোটরসাইকেল চোর ইলিয়াস এবং চরভূতা ১নং ওয়ার্ডের ওয়ারেন্টভুক্ত আসামী খোকনকেসহ আটককৃত চারজনকে শনিবার ভোলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন