আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২৬শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

কুঞ্জেরহাট ইসলামী একাডেমির ধারাবাহিক সাফল্য ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস

মোঃ ইকবাল হোসেনঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট ইসলামী একাডেমি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে। এ বছর প্রতিষ্ঠানটির ৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড পেয়েছে ৬ জন, এ- পেয়েছে ১ জন এবং বি গ্রেড পেয়েছে ১ জন।
এ সাফল্য কেবল একটি বছরের ফলাফল নয়; বরং কুঞ্জেরহাট ইসলামী একাডেমির ধারাবাহিক শিক্ষা-সাফল্য ও মানসম্মত পাঠদানের প্রতিফলন। এর আগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। একই বছর ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ কোটায় বৃত্তি লাভ করে। এছাড়া ২০২৫ সালের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। পরপর বিভিন্ন শ্রেণির পরীক্ষায় শিক্ষার্থীদের এমন সাফল্য প্রমাণ করে, কুঞ্জেরহাট ইসলামী একাডেমি শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতাই এই ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুঞ্জেরহাট ইসলামী একাডেমির এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন। ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানের সাফল্যের ধারা আরও সমৃদ্ধ হোক—এটাই প্রত্যাশা করেন এলাকাবাসী।

ফেসবুকে লাইক দিন