আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • সোমবার, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই আগস্ট, ২০২৬ ইং, ২৬শে সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ফাতেমা খানম কলেজে ভোলায় সমাজকর্ম শেষ বর্ষের শিক্ষার্থীদের দুই দিনের বর্নাঢ্য বিদায় সংবর্ধনা

ভোলা প্রতিনিধি: ভোলায় রোববার বাংলাবাজার ফাতেমা খানম কলেজে অনুষ্ঠিত হয়েছে সমাজকর্ম বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীের দুই দিন ব্যাপী বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়। দিনটি স্মরণীয় করে রাখতে দিন ব্যাপী ছিল গান, আবৃত্তি ও নানা আয়োজন।।
বিভাগীয় প্রধান বিল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ হারুন অর রশিদ, সিনিয়র সহকারী অধ্যাপক আবুল বাশার, সহকারী অধ্যাপক অমিতাভ রায় অপু, বাংলা বিভাগের শিক্ষক ও শিল্পী রেহানা ফেরদৌস, সমাজকর্ম বিভাগের শিক্ষক মোঃ জসিম উদ্দীন, তৃপ্তি রানী সরমা, শিক্ষার্থীদের মধ্য মোঃ সোহেল, মোঃ তানজির হোসেন, মোঃ রাজিব হোসেন, মোঃ ইমাম হোসেন,vমোঃ জাবেদ হোসেন বক্তব্য রাখে। এ সময় পরীক্ষার্থীরা দীর্ঘ ৪ বছরেরর অভিজ্ঞতা তুলে ধরেন। এটি ৭ম ব্যাচের বিদায় পর্ব ছিল।

ফেসবুকে লাইক দিন