আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলায় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ফখরুল আলম: আজ ১৭ মে এই দিনে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মোমিন টুলুর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি উনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক বঙ্গবন্ধুর সাবেক রাজনৈতিক সচিব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভোলার অভিভাবক সাবেক সফল শিল্প বাণিজ্যমন্ত্রী জাতীয় নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি।
তিনি বলেন, ১৯৮১ সালেের এই দিনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দেশে ফিরে আসেন, সেদিন বাংলার আকাশে মেঘও বৃষ্টি ছিল আমরা স্লোগান নিয়েছিলাম “ঝড় বৃষ্টি আঁধার রাতে আমরা আছি তোমার সাথে” আজকে তিঁনি দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলেছে। এছড়া বক্তব্য রাখেন, ভোলার তারুণ্যের অহংকার ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ভোলা পৌরসভার মেয়র, মনিরুজ্জামন মনির, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম গোলদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

;