আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই আগস্ট, ২০২৬ ইং, ২৪শে সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলার লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু!!

এম এ অন্তর হাওলাদারঃ ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. মাহিম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলাল বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু মাহিম ওই এলাকার মো. লোকমান হোসেনের ছেলে।
জানা যায়, মাহিমকে পাশে রেখে ঘরের কাজ করছিলেন তার মা মিতু আক্তার। এ সময় অগোচরে ঘর থেকে বের হয়ে যায় মাহিম। এর কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে ওই শিশুর ফুফু সাহিদা বেগম তাকে বাড়ির পুকুরে ভাসতে দেখে। এরপর সেখান থেকে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহিমকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন