আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং, ২১শে শাবান, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলায় জ্বীন ব্যবসায় দুই গ্রুপে দ্বন্দ্ব, গুরুতর আহত-৩

আশিকুর রহমান শান্তঃ-
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুন্সি বাড়ির আলমিন নামের এক জ্বীন প্রতারকে সন্দেহ জেরে পুলিশ আটক করে গতকাল রাতে। পরে পুলিশ ৫৪ ধারায় মামলা করে ভোলা কোর্টে প্রেরন করেন তাকে। এদিকে আলামিন আজ ভোলা কোর্ট থেকে জামিনে এসে তাকে ধরিয়ে দেওয়ার অভিযোগ করেন একই এলাকার সোহেল এর বিরুদ্ধে। সেই শ’ত্রুতার জেরে আজ সন্ধ্যা ৭ টার দিকে বৌদ্ধের পোল এলাকার সোহেল নামের সেই ব্যক্তিকে মারধর করে। মারধরের পর সোহেল বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যের জানায়। সোহেল পুনরায় গিয়ে তার পরিবারের কাছে এ কথা জানানোর অপরাধে আলামিনের গ্রুপরা লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সোহেলদের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। গোপনেই এই তথ্য পেয়ে সোহেলরাও প্রস্তুতি নিয়ে বের হয়। ফলে দুই পক্ষের লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়ির সামনে মসজিদে পাশে রাস্তার উপরে ধারায়। শুরু হয় দুই পক্ষের কোপাকুপি । এতে দুই গ্রুপের অনেকেই আহত হয়েছে আহতদের কে স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্য একজনের অবস্থা আশঙ্কা জনক, ধারালো অস্ত্রের আঘাতে তার পেটের চামড়া কেটে ভিতরের অংশ বেরিয়ে আসে। এই বিষয় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, এলাকায় বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন