আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • সোমবার, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৬ ইং, ২৩শে জিলক্বদ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলায় ০৩ (তিন) কেজি গাজা সহ আটক-১

ভোলার খবর ডেস্ক :

অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা ভোলার সার্বিক তত্ত্বাবধানে সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়ন হইতে ০৩ (তিন) কেজি গাজা সহ ১ মাদক কারবারিকে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্র পুলিশ।

সোমবার ২১ শে ফেব্রুয়ারি ১৩.৪৫ ঘটিকার সময় ইলিশা তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ ফরিদ, এসআই (নিঃ) মোঃ সিদ্দিকুর রহমান, এএসআই মোঃ গুলজার হোসেন, এএসআই মোঃ সুজন মাঝি, এএসআই মোঃ মাইনুল হাসান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর সাকিনস্থ ইলিশা লক্ষীপুর লঞ্চঘাট হইতে মাদক ব্যবসায়ি ১) মোঃ শাহজাহান (৪২) কে ০৩ (তিন) কেজি মাদকদ্রব্য গাজা সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন