আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৬ ইং, ২৭শে জিলক্বদ, ১৪৪৭ হিজরী

পক্ষিয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী রাশেদ মমিন ভুঁইয়া

মোঃ ইকবাল হোসেনঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী রাশেদ মমিন ভুঁইয়া। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তরুণ ও শিক্ষিত এই প্রার্থীকে ঘিরে ভোটারদের মাঝে দেখা দিয়েছে নতুন প্রত্যাশা।
স্থানীয়রা জানান, রাশেদ মমিন ভুঁইয়া একজন সৎ, ভদ্র ও জনবান্ধব ব্যক্তি। তার বাবা মরহুম আনোয়ার হোসেন ভুঁইয়া দীর্ঘ ৩০ বছর পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। বাবার সেই সুনাম ও আদর্শকে ধারণ করেই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন রাশেদ মমিন ভুঁইয়া। পক্ষিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল মালেক বলেন, “রাশেদ মমিন ভুঁইয়া ছোটবেলা থেকেই মানুষের উপকার করে আসছেন। সুখে-দুঃখে আমরা তাকে পাশে পাই। চেয়ারম্যান হলে ইউনিয়নের উন্নয়ন আরও এগিয়ে যাবে।” স্থানীয় নারী ভোটার রহিমা বেগম বলেন, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি মানুষের কথা শুনবেন। রাশেদ মমিন ভুঁইয়া মানুষের সাথে খুব ভালো ব্যবহার করেন। তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে।”
তরুণ ভোটার সোহেল হোসেন বলেন, “রাশেদ ভাই শিক্ষিত ও কর্মঠ মানুষ। যুব সমাজের জন্য তিনি বিভিন্ন সময় কাজ করেছেন। আমরা তরুণরা তাকে নিয়েই আশাবাদী।” এদিকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন রাশেদ মমিন ভুঁইয়া। তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আমি নির্বাচিত হলে পক্ষিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবো। দুর্নীতি ও বৈষম্যমুক্ত সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।” স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, ব্যক্তিগত সততা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্কের কারণে রাশেদ মমিন ভুঁইয়া ইতোমধ্যে ইউনিয়নের অন্যতম শক্তিশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন।

ফেসবুকে লাইক দিন