আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং, ১লা জিলক্বদ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ, ভোলা: ভোলার বোরহানউদ্দিনে দ্বিতীয় বারের মতো ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের উদ্যোগে তিনদিন ব্যাপি কুরআনের আলো হিফজুল কুরআন প্রতিযোগিতা’ শুরু হয়েছে।
বুধবার ১১ মার্চ সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা শুরু হয়। ভোলা ২ আসনের এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। গত বছর প্রথমবারের মতো এমন প্রতিযোগিতার আয়োজন করেছিল উপজেলা বিএনপি। যার ধারাবাহিকতায় এবারও দ্বিতীয়বারের মতো আরও বৃহৎ পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভোলা ২ আসনের এমপি হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতান। পরিচালনা কমিটির সদস্য উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান জানান, তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত ও অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমন সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ ও শিশু-কিশোরদের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা আরও বৃদ্ধি পাবে। বোরহানউদ্দিনে এমন বৃহৎ পরিসরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।হাফিজ ইব্রাহিম কে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানান এমন সুন্দর একটি প্রতিযোগিতার ব্যবস্থা করার জন্য। এ সময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,পৌর বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর সাইদুর রহমান লিটন,উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার,সদস্য সচিব জসিম উদ্দিন খান,ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার,পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলফাজ জেনি প্রমুখ। প্রতিযোগিতায় ৩৩ টি মাদ্রাসার ৮৩ জন হাফেজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিচারক হিসেবে ভোলা জেলার বিভিন্ন সুনামধন্য মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন