শিশুর নির্ভরতা-অমিতাভ রায় অপু

শিশুর নির্ভরতা—অমিতাভ রায় অপু
বলছি, বলছ শোনাও কথা
ছেলেটা রয়েছে পড়ে
চশমা এ্যাটা মোবাইল ফোনে।
চোখ গেল গেলো চোখ
যত বলছ, তত বাড়ছে
মোটা ফ্রেমে দৃষ্টিলোক।
কে শোনে কার কথা
ডাক্তার বলে যত
উপদেশ বাড়ায় তত
কাগজ পড়েছে ঢাকা।
ইস্কুলে ব্লাকবোর্ড চোখে
পড়ে না দেখা,
অক্ষর ধূসর বিষন্ন গোধূলি
হাহুতাশ পরীক্ষার খাতা।
দিন দিন বাড়ে দূরত্ব যত
মেজাজ গিয়েছে চড়ে আপন জনে,
দোষ যত শিশুপানে।
কারণ খোঁজে না কারণে
ছন্দ পতন অচেতনে,
কে দেয় সেখানে তালি।
শিশু শৈশব মধুর পরিবেশ
পালে হাওয়া ওড়ছে ঘুড়ি
লাগাম তখন টানি।
বন্ধুরমত হাত খানি রাখি,
দৃষ্টি ফেরাও নন্দনে।
মোবাইল বন্ধু না হয় আপন
প্রয়োজন শুধু বলে
যাও তারে।
আমার শিশুর নির্ভরতা
নিজের চোখে দেখবে,
আসবে সে দিন আসবে।।
